Stinging Nettle Fibers
Stinging Nettle Fiber উৎপাদনের জন্য, Urtica Dioica, একটি বহুল ব্যবহৃত উদ্ভিদ যা দ্রুত বৃদ্ধি পায়। Fiber উৎপাদনের জন্য, Nettle গুলো গ্রীষ্মে কাটা হয় এবং এসময় ডালপালা ভালভাবে শুকিয়ে যায় যা স্টিং সরিয়ে দেয়। শুকানোর পরে, কাঠের অংশগুলি পৃথক করতে ডালপালা ভাঙ্গা হয়। তারপরে, উদ্ভিদের Fiber গুলো পৃথক করতে এবং পাতার সংযুক্তিগুলো সরাতে Hackled করা হয়। তারপরে, Fiber গুলো ভেজা অবস্থায় পাকানো হয় এবং তারপর শুকানো হয়।
Hemp Fiber এর মতোই, Stinging Nettle Fiber গুলো বহুমুখী গুণের অধিকারী। Stinging Nettle Fiber দিয়ে তৈরী পোশাক শীতকালে পরিধানকারীর শরীরে উষ্ণ এবং গ্রীষ্মে পরিধানকারীর শরীর শীতল রাখে। এই ফাইবার চাষে তুলোর তুলনায় অনেক কম পানি এবং কীটনাশক প্রয়োজন হয়। Hybrid জাতের উদ্ভিদ থেকে আরও ভাল মানের ফাইবার পাওয়া যায় যা স্পিনিং এর জন্য অনেক ভালো। এই ফাইবার চাষের ক্ষেত্রে কোনও আইনি সমস্যা নেই। বর্তমানে এই ফাইবার এর ব্যবহার অনেকাংশে বৃদ্ধি হয়েছে।
লিসেস্টার ডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং গবেষণা দলের অধ্যাপক রে হারউড বিশ্বাস করেন যে নেটলেট ফাইবার, ভবিষ্যতে সুতা এবং কাপড় এর প্রাধান উপকরণ হবে। তিনি প্রথম ব্রিটিশ একটি প্রকল্পে ফ্রেব্রিক হিসাবে নেটলেটগুলো বিকাশের জন্য জড়িত ছিলেন। যাকে যথাযথভাবে স্টিং বলা হয় - নেটল গ্রোয়িংয়ে টেকসই প্রযুক্তি
২০০৪ সালে, ফ্লোরেন্স ভিত্তিক ফ্যাশন হাউস করপো নভে নেটল সুতা ব্যবহার করে প্রথম জিন্স তৈরি করেছিল।
✅Writer
Rafiul Islam
E-mail : rafiulshohan412@gmail.com
B.Sc in Textile Engineering (SKTEC)



Comments
Post a Comment