Seamless Garments এবং বাংলাদেশে এর সম্ভাবনা (পার্ট - ০১) SEAMLESS GARMENTS কি? Seamless Garments হল কোন Sewing, কোন Seams এবং কোন Stitches ছাড়া একটি নির্দিষ্ট Knitting প্রযুক্তির সাহায্যে Circular Loom ব্যবহার করে তৈরি করা এমন পোশাক যা শরীরের সাথে পুরোপুরি মিশে থাকে, যা পরিধান করে মানুষ ভুলে যায় যে তারা আসলে কোন পোশাক পরেছে। আমরা জানি যে, বেশিরভাগ পোশাক কিছুদিন ব্যাবহার করার ফলে সেলাইতে নানা ধরনের সমস্যা দেখা দেয় যা এই প্রযুক্তি ব্যাবহার করে কমিয়ে আনা যায়। কাটিং এবং সেলাইয়ের প্রক্রিয়াগুলো বাদ দিয়ে সম্পূর্ণ পোশাক তৈরি ও উৎপাদনে বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করে যেমন খরচ এবং সময় সাশ্রয়ের সাথে সাথে দ্রুত পণ্য উৎপাদনে ও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। Seamless Garments একধরনের বিশেষ পোশাক যা Seamless Knitting Machine দ্বারা তৈরি করা হয়। বর্তমানে যে পদ্ধতিতে Garments তৈরি করা হয় তার বেশিরভাগ কাজ শ্রমিকদের উপর নির্ভরশীল যে কারনে Garments তৈরিতে অনেক ধরনের ত্রুটি দেখা দেয়। অন্যদিকে Seamless Garments Technology পোশাক শিল্পকে এক অনন্য অগ্রগত এনেছে যার ফলে কাপড় কাটা এবং সেলাই প্রক্রিয়ার দরকার প...