Mahmud Denims Ltd
🏷মাহমুদ ডেনিমস লিমিটেড (এমডিএল), মাহমুদ গ্রুপের একটি প্রতিষ্ঠান যেটা বাংলাদেশের অন্যতম ডেনিম ফ্রেব্রিক নির্মাতা এবং রপ্তানিকারী। ♦ মাহমুদ ডেনিমস সম্পর্কে কিছু তথ্যঃ এমডিএল ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়ে এবং তাদের প্রতিষ্ঠা লগ্নের শুরুতেই তারা সকল আধুনিক প্রযুক্তির স্পিনিং, উইভিং, ডাইং, ফিনিশিং এবং ইটিপি প্ল্যান্ট স্থাপন করে তাদের উৎপাদন শুরু করে। মাহমুদ ডেনিমস এইচএন্ডএম, কেআইএবিআই, সিএন্ডএ, ক্যারিফোর, ম্যাঙ্গো, এমএন্ডএস, বেস্টসেলার, দেবেনহ্যামস ইত্যাদির মতো বিশ্বখ্যাত ক্রেতাদের ডেনিম তৈরির জন্য গ্রীন টেকনোলজি ব্যবহার করে থাকে। প্রায় ৪৯ একর জমি নিয়ে এমডিএল এর সকল ইউনিট স্থাপন করা হয়েছে যেখানে মোট কর্মচারীর সংখ্যা প্রায় ৩১৫০ জন। এমডিএল রিং স্পিনিং প্রক্রিয়ায় প্রতি মাসে প্রায় ৪ মিলিয়ন ইয়ার্ডস এবং ওপেন ইন্ডেড স্পিনিং প্রক্রিয়ায় প্রতি দিন প্রায় ৩০ টন ফেব্রিক উৎপাদন করে থাকে। ♦ মাহমুদ ডেনিমস এর বিভিন্ন ইউনিট সম্পর্কে জেনে নেয়া যাকঃ ♦ স্পিনিং ইউনিটঃ মাহমুদ ডেনিমস এর স্পিনিং শেড এ রয়েছে শীর্ষ মানের রিং এবং ওপেন-ইন্ড সুতা উৎপাদন করতে নতুন প্রযুক্তি এবং সর্বাধুনিক যন্ত্রপাতি। স...