Seamless Garments এবং বাংলাদেশে এর সম্ভাবনা (পার্ট - ০১)
SEAMLESS GARMENTS কি?
- Seamless Garments হল কোন Sewing, কোন Seams এবং কোন Stitches ছাড়া একটি নির্দিষ্ট Knitting প্রযুক্তির সাহায্যে Circular Loom ব্যবহার করে তৈরি করা এমন পোশাক যা শরীরের সাথে পুরোপুরি মিশে থাকে, যা পরিধান করে মানুষ ভুলে যায় যে তারা আসলে কোন পোশাক পরেছে। আমরা জানি যে, বেশিরভাগ পোশাক কিছুদিন ব্যাবহার করার ফলে সেলাইতে নানা ধরনের সমস্যা দেখা দেয় যা এই প্রযুক্তি ব্যাবহার করে কমিয়ে আনা যায়। কাটিং এবং সেলাইয়ের প্রক্রিয়াগুলো বাদ দিয়ে সম্পূর্ণ পোশাক তৈরি ও উৎপাদনে বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করে যেমন খরচ এবং সময় সাশ্রয়ের সাথে সাথে দ্রুত পণ্য উৎপাদনে ও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।
- Seamless Garments একধরনের বিশেষ পোশাক যা Seamless Knitting Machine দ্বারা তৈরি করা হয়। বর্তমানে যে পদ্ধতিতে Garments তৈরি করা হয় তার বেশিরভাগ কাজ শ্রমিকদের উপর নির্ভরশীল যে কারনে Garments তৈরিতে অনেক ধরনের ত্রুটি দেখা দেয়। অন্যদিকে Seamless Garments Technology পোশাক শিল্পকে এক অনন্য অগ্রগত এনেছে যার ফলে কাপড় কাটা এবং সেলাই প্রক্রিয়ার দরকার পড়ছেনা।
- Seamless Garments তৈরি করার জন্য Cutting-edge Circular Knitting Machine ব্যবহার করা হয়, যার বেশিরভাগ ইতালিতে তৈরি হয়। এই Machine Preprogram করা কম্পিউটার কমান্ডের উপর ভিত্তি করে সম্পূর্ণ Garments তৈরি করে যার সাহায্যে বিভিন্ন সেলাই প্যাটার্ন দিয়ে Garments তৈরি করা যায়। এটি একটি Finished বা Semi-finished Garments যেটাতে কোন সেলাইয়ের প্রয়োজন হয় না। এটি প্রচলিত Knitting Technology এর তুলনায় প্রায় ৪০ শতাংশ পর্যন্ত উৎপাদন খরচ সাশ্রয় করে।
SEAMLESS GARMENTS এর সুবিধা
১। উন্নত এবং আরামদায়ক পোশাক
২। কম উৎপাদন খরচ
৩। কম বর্জ্য উৎপাদন
৪। কম লিড-টাইম
৫। গুণগতমান এবং স্থায়িত্ব
৬। Fabric কাটা এবং Garments সেলাই প্রক্রিয়া নির্মূল
৭। সীমিত জায়গায় কাজ সম্পন্ন করা যায়
৮। উৎপাদন সময় এবং খরচ সাশ্রয়
৯। ন্যূনতম সুতা খরচ
১০। উচ্চ উত্পাদনশীলতা
১১। মাল্টি-গেজ Knitting
১২। শরীরের নড়াচড়ার সর্বোচ্চ স্বাধরাছরা
১৩। Knitwear ডিজাইনারদের জন্য আরও সৃজনশীল সম্ভাবনা
SEAMLESS GARMENTS এর অসুবিধা
১। Seamless Garments উৎপাদনের কৌশলে প্রযুক্তিগত সীমাবদ্ধতা রয়েছে যার মধ্যে প্রধান সমস্যা হল প্রতিটি Loop এর Tension সমান রেখে ফ্যাব্রিক Take-down করা।
২। Seamless Garments তৈরির জন্য ব্যবহৃত মেশিনগুলি ব্যয়বহুল, এবং আরও দক্ষ অপারেটর প্রয়োজন।
৩। Knitting এর সময় একটি ত্রুটি (বিশেষ করে একটি ছিদ্র) পুরো পোশাকের ক্ষতি করে।
SEAMLESS GARMENTS এর ব্যাবহার
১। শার্ট
২। আন্ডারওয়্যার
৩। এয়ার ব্যাগ
৪। হাত মোজা
৫। টুপি
৬। মোজা
৭। সোয়েটার
৮। ট্রাউজার্স
৯। স্কার্ট
১০। ব্যান্ডেজ
১১। মেডিকেল টেক্সটাইল
১২। স্পোর্টস টেক্সটাইল
১৩। প্রতিরক্ষামূলক টেক্সটাইল
বাংলাদেশের কিছু SEAMLESS GARMENTS প্রস্তুতকারক প্রতিষ্ঠান
- Fakhruddin Textile Mills Ltd.
- Ecta Dhaka Ltd.
- Ever Fashion
- Shanghai All Link Logistics Ltd.
- Marinetrans India Pvt. Ltd
- New Line Clothings Ltd
- Lm Trading Co. Ltd




Comments
Post a Comment